হাইকোর্টের রুল : বিএনপি নেতাদের ডান্ডাবেড়ী ও হ্যান্ডকাপ কেন অবৈধ নয়



স্টাফ রিপোর্টার : রিমান্ডে নিয়ে বিএনপির নেতাকর্মীদের পল্টন থানা হাজতে ডা-াবেড়ী ও হ্যান্ডকাপ লাগানো অবস্থায় রাখা কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শককে দু’সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রুল জারি করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন আদালত। গত ২৪ মার্চ একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়। তাকে আদালতে শুনানিতে সহযোগিতা করেন অ্যাডভোকেট সালেহউদ্দিন, রুবায়েত হোসেন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও ব্যারিস্টার ফজলুল করীম ম-ল।
আদালত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে নয়া দিগন্ত পত্রিকার সম্পাদকের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন এবং দু’সপ্তাহের মধ্যে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। 
পল্টন থানায় দায়ের করা মামলায় ম্যাজিস্ট্রেট আদালত গত ২০ মার্চ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৫১ জনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরদিন ঢাকা, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে ১১৯ জনকে পল্টন থানা হাজতে আনা হয়। এদের থানা হাজতে ডা-াবেড়ী ও হ্যান্ডকাপ পরিয়ে মানবেতর অবস্থায় রাখা হয় বলে নয়া দিগন্ত পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে রিট আবেদনে বলা হয়, রাজনৈতিক দলের নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে এভাবে থানা হাজতে আটক রেখে তাদের সামাজিক মর্যাদা ও সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়