Posts

Showing posts with the label আওয়ামী ছাত্রলীগের তাণ্ডবে গণহত্যা

ফটিকছড়িতে আ.লীগ-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৩ : ৫০ জন গুলিবিদ্ধসহ আহত আড়াই শতাধিক : দু’শতাধিক মোটরসাইকেলে আগুন, ১৪৪ ধারা জারি

Image
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি « আগের সংবাদ 186 পরের সংবাদ» দেশের বৃহত্তর উপজেলা ফটিকছড়ির ভুজপুরে হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের মোটর শোভাযাত্রার সময় স্থানীয় কাজিরহাটে গ্রামবাসীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৩ ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। বিজিবির গুলিতে অর্ধশতাধিক গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের দু’শতাধিক লোক গুরুতর আহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা চতুর্দিকে ঘেরাও করে মোটর শোভাযাত্রার দু’শতাধিক মোটরসাইকেল, ১০টি জিপ ও মিনি ট্রাক আগুনে জ্বালিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দেশব্যাপী জামায়াত-শিবির এবং বৃহত্তর চট্টগ্রামে বিএনপির হরতাল চলছিল। ফটিকছড়িতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামের নেতৃত্বে গতকাল সকাল ৮টায় দক্ষিণ ফটিকছড়ির মোহাম্মদ তকিরহাট থেকে একটি হরতালবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দুপুরে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উত্তর ফটিকছড়ির দিকে রওনা দেয়। দুপুর দেড়টা নাগাদ মোটর শোভাযাত্রাটি উপজেলার ভুজপুর থানার কাজিরহাট বাজার মসজিদ মোড়ে পৌঁছে জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম এবং বিএনপির বিরুদ্ধে স্লোগান দিলে হরতালকারী...