বাংলাদেশ কেন পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিতে যাচ্ছে? আমাদের বুধবার ডটকম 4 পরের সংবাদ» জাপানের ফুকোসিমা, রাশিয়ার চেরনোবিল, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াসহ বিভিন্ন সময় পারমাণবিক বিদ্যুেকন্দ্রের দুর্ঘটনা ভয়ঙ্কর ও হৃদয়বিদারক দুর্যোগ দুর্বিপাকের অদৃশ্যপূর্ব ঘটনাবলীর জন্ম দিয়েছে। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগত এবং আর্থিক দিক দিয়ে উন্নত ও এগিয়ে থাকা দেশগুলোতে পরমাণু বিদ্যুেকন্দ্র নিয়ে তারা এখন হিমশিম খাচ্ছে। আর এ কারণে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে, এমনকি ভারতেও পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপনের বিপক্ষে জনমত সংগঠিত হয়েছে। পারমাণবিক বিদ্যুেকন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়াম মাইনিং, পরমাণু রিঅ্যাক্টর নির্মাণ, টাওয়ার শিতলীকরণ, পরমাণু বর্জ্যের পরিবহন ইত্যাদি বিষয়গুলো আমলে নিলে পরমাণু বিদ্যুেকন্দ্র বায়ুমণ্ডল, পরিবেশ ও প্রাণিকুলের ক্ষতি করে-সে বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে এখন আর কোনো সন্দেহ নেই। জন উইলিয়াম এবং ফিলিপ স্মিথ ২০০৪ সালে এক গবেষণায় দেখিয়েছেন, একটি আধুনিক প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুেকন্দ্রের তুলনায় একটি পরমাণু বিদ্যুেকন্দ্র গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে মাত্র তিনভাগে...