'অপরাজিতা'


'অপরাজিতা'

Aparazita(white) 

উদ্ভিদের নাম : অপরাজিতা
    • স্থানীয় নাম : অপরাজিতা
    • ভেযজ নাম /বৈজ্ঞানিক নাম: Clitoria ternatia Linn এটি Popilionaceae এর পরিবার ভূক্ত
    • ব্যবহার্য অংশ : ফুল, পাপড়ি, মূল ও গাছের লতা
    • রোপনের সময় : বর্ষাকাল
    • উত্তোলনের সময় : বছরের যে কোনো সময় সংগ্রহ করা যায়
    • চাষাবাদের ধরণ : গাছের ডাল বর্ষা কালে সেঁত স্যাঁতে মাটিতে রোপন করতে হয়, ছোট ছোট ধূসর ও কালো বর্ণের বিচি রোদে শুকিয়ে নরম মাটিত রোপন করতে হয়।
    • আবাদী/অনাবাদী/বনজ : আবাদী ও অনাবাদী বনজ সব ধরনের হয়ে থাক। তবে সাধারণত: বসত বাটির শোভা বর্ধনে বাড়ির আঙ্গিনায় এ গাছ রোপন করা হয়।
    • উদ্ভিদের ধরণ : এটি একটি লতা জতীয় গাছ। অনেক লম্বা হয়ে থাকে। এর ফুল দুই রঙ্গের হয়ে থাকে । কোনো অবলম্বন পেলে এটি বেড়ে উঠে।
    • ঔষধি গুণাগুণ : অপরাজিতার ফুল, পাপড়ি, মূল ও গাছের লতায় নানান ঔষধি গুনাগুণ রয়েছে। বয়:সন্ধি কালীন উন্মাদ রোগ, গলগন্ড রোগ,ফুলা রোগ,ঘন ঘন প্রস্রাব, স্বরভঙ্গ, শুষ্ক কাশি, আধকপালে ব্যথা ইত্যাদি রোগে অপরাজিতার ঔষধি গুনাগুণ রয়েছে।
ব্যবহার :
1. মুর্ছা বা হিস্টিরিয়া: আক্রমনের সময় এর মূল গাছ ও পাতা থেঁতে ছেঁকে ১ চা চামচ রস কোনো রকমে খাইয়ে দিলে সেরে যায়।
2. বয়:সন্ধি কালীন উন্মাদ রোগ:বিবাহযোগ্যা মেয়দের ক্ষেত্রে সাধারনত:এ রোগের পাদুর্ভাব দেখা যায়। এর চিকিত্সায় এর মূলের ছাল ৩ থেকে ৬ গ্রাম পরিমান নিয়ে শিল বেটে দিনে ২ বার আতপচাল ধোয়া পানি দিয়ে খেতে হয়।
3. গলগন্ড রোগ: এর মূল ৫/৬ গ্রাম আন্দাজ ঘি দিয়ে শিলে পিষে অল্প মধু মিশিয়ে খেলে ভাল হয়ে যায়।
4. ফুলা রোগ: পুরাণো ফুলা রোগে নীল অপরাজিতা পাতা মূল সহ বেটে অল্প গরম করে লাগালে ফুলা সেরে যায়।
5. ঘন ঘন প্রস্রাব: শিশু অথবা বয়ষ্ক যারা ঘন ঘন প্রস্রাব করে এই ক্ষেত্রে সাদা বা নীল অপরাজিতা গাছের মূল সহ রস করে এক চা চামচ প্রত্যহ ২ বার একটু দুধ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
6. স্বরভঙ্গ: সমস্ত লতা পাতা আন্দাজ দশ গ্রাম থেঁতলে ৪/৫ কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে ১৫ মিনিট গারগেল করলে সেরে যায়। ৪/৫ দিন করতে হবে।
7. শুষ্ক কাশি: অপরাজিতা মূলের রস ১ চা চামচ আধা কাপ অল্প গরম পানিতে মিশিয়ে নিতে হবে। সেই পানি ১০/১৫ মিনিট মুখেপুরে রেখে গারগেল করতে হবে। গারগেল করার সময় মাথা উঁচু করে রাখতে হবে যেন গলার তালুতে লাগে।
8. আধকপালে ব্যথা: এ রোগে এক টুকরা মূল ও গাছ থেঁতলে ওটার রসের নস্যি নিলে সেরে যায়।

--Foez 05:38, 16 January 2010 (UTC)


The shape of theClitoria flowers has inspired the name of the genus.

White Aparazita

Photos

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়