বুঝেশুনে সন্তান মানুষ করছেন তো?
মেখলা সরকার | ০৯ সেপ্টেম্বর, ২০১৫ শিশু বড় হয়ে কেমন মানুষ হবে? তার অনেকখানিই নির্ধারিত হয়ে যায় তার শৈশব ও কৈশোরেই। একটা বয়স পর্যন্ত মা-বাবা বাচ্চাকে অতিরিক্ত আহ্লাদ-আদর দেন। এরপর সন্তান যখন বয়ঃসন্ধির বয়সে পা দেয়, তখন থেকে শুরু হয় সমস্যা। মা-বাবা সন্তানের বয়সের নানা ধাপের সঙ্গে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে পারেন না অনেক সময়। মা-বাবার জন্য কিছু কথা— কর্তৃত্বপরায়ণ সন্তানপালন বাবা-মা সন্তানদের কঠিন নিয়ম-শৃঙ্খলে বড় করেন এবং সামান্য ত্রুটি-বিচ্যুতি হলেই শাস্তি দেন। এমন ক্ষেত্রে সন্তানেরা বড় হলে মানসিকভাবে হীনম্মন্য বা ভিতু প্রকৃতির হয়। সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করা এ ক্ষেত্রে সন্তানের সঙ্গে বাবা-মায়ের মানসিক যোগাযোগ খুবই কম থাকে। শুধু সন্তানের মৌলিক চাহিদাগুলো পূরণ করা ছাড়া সময় একেবারেই দেন না। ছেলেমেয়েরা বড় হয় একা একা। কোনো রকম যত্ন ছাড়া। এ ধরনের ছেলেমেয়েরা নানাভাবেই বিপথগামী হতে পারে, মূল্যবোধের দৃঢ় ভিত্তি এদের গড়ে ওঠে না। পারমিসিভ প্যারেন্টিং এ ক্ষেত্রে সন্তানের সঙ্গে বাবা-মায়ের দৃঢ় মানসিক যোগাযোগ থাকে। এ ক্ষেত্রে একধরনের সতর্ক দৃষ্টির মাধ্যমে শিশু স্বাধীনভা...