২৫ অক্টোবর মন্ত্রিসভার মেয়াদ শেষ : অর্থমন্ত্রী। দুই নৌকায় পা দিলে সবকিছু হারাতে হবে : তোফায়েল। সরকারের নীতিতে আমও যাবে ছালাও যাচ্ছে : মেনন
অর্থনৈতিক রিপোর্টার « আগের সংবাদ 25 পরের সংবাদ» আগামী ২৫ অক্টোবর বর্তমান মন্ত্রিসভা পদত্যাগ করতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, মন্ত্রিসভা ভেঙে দেয়ার পরবর্তী তিন মাসে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। তখন সরকার অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীকে হয়তো রাষ্ট্রপতি অনুরোধ করবেন। প্রধানমন্ত্রী হয় আগের মন্ত্রিসভা নিয়েই সরকার পরিচালনা করবেন, অথবা নতুন মন্ত্রিসভা গঠন করবেন। গতকাল রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা পদত্যাগ করলেও সংসদের মেয়াদ থাকবে আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত সংসদ বহাল থাকছে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কোনো প্রয়োজন হবে না। বাজেট প্রণয়ন নিয়ে আলোচনার জ...