ফেসবুক টাইমলাইনে অশ্লীল কিছু ঠেকাতে
০৪ আগস্ট, ২০১৫ ফেসবুকে আপনার কোনো বন্ধুর অ্যাকাউন্ট থেকে হঠাৎ করেই এমন ছবি, ভিডিও বা কোনো লিংক এল, যা দেখে আপনি নিজেই বিব্রত। আর ওই বন্ধুর সঙ্গে এমন অশালীন ও অরুচিকর বিষয়ও যায় না। এমনটা ইদানীং অনেকের ক্ষেত্রেই দেখা যায়। এসব আসলে এক ধরনের ম্যালওয়্যার, যা পর্নো-ট্রোজান নামে পরিচিত। অন্য কোনো বন্ধুর দেওয়া এমন লিংকে ক্লিক করলে আক্রান্ত হতে পারে আপনার ফেসবুক প্রোফাইল। আর তাৎক্ষণিকভাবে তা বন্ধুদের টাইমলাইনে ট্যাগ হওয়ার পাশাপাশি আপনি যে কম্পিউটারে ব্যবহার করছেন সেখানেও ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের সমস্যায় পড়লে শুরুতেই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে নিন। এরপর যেসব পর্নো আপনার টাইমলাইনে ইতিমধ্যে শেয়ার হয়েছে সেগুলো মুছে ফেলুন এবং রিপোর্ট করুন। সম্ভব হলে ভালো অ্যান্টিভাইরাস দিয়ে আপনার কম্পিউটারটি স্ক্যান করে নিন। এ ক্ষেত্রে এফ-সিকিউর স্ক্যান, ট্রেন্ড মাইক্রো স্ক্যান, ইস্যাট স্ক্যান, মাইক্রোসফট নিরাপত্তা সফটওয়্যার প্রভৃতির যেকোনো একটি দিয়ে অনলাইনে সরাসরি স্ক্যান করুন। যদি আপনার ব্রাউজার গুগল ক্রোম হয় তবে browser-specific scan করুন। আপনা...