পাঁচ মাসেই ভূমিষ্ঠ
| তারিখ: ২২-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» শাহিন আহমদ হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন শাহিন আহমদ। কিন্তু কেউই তাঁকে পাত্তা দেননি। এমনকি তাঁর জরায়ু থেকে পানি ঝরার পরও কোনো চিকিৎসক কর্ণপাত করেননি। শাহিনকে বলা হয়, অন্তঃসত্ত্বার মাত্র ২২ সপ্তাহে জীবিত সন্তান প্রসব করার সুযোগ নেই। তাঁকে পরামর্শ দেওয়া হয় গর্ভপাতের। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের রীতি আর নিয়ম ভেঙে মাত্র পাঁচ মাসেই সন্তান প্রসব করেছেন শাহিন। জেদ্দার এই নারী বলেন, ‘তিন সপ্তাহ ধরে এমনকি অব্যাহতভাবে যখন পানি ঝরছিল, আমি হন্যে হয়ে জেদ্দার পাঁচটি হাসপাতালে ছুটে বেড়াই। কিন্তু কোনো চিকিৎসক আমাকে ভর্তি করাননি। সবাই বলছিলেন, আমি জীবিত সন্তান প্রসব করলেও আমাকে চিকিৎসা করানোর মতো সুযোগ তাঁদের নেই।’ শাহিন জানান, এমন সংকটময় পরিস্থিতিতে তাঁর মা-বাবা একজন চিকিৎসকের খোঁজে ভারতের আহমেদাবাদে যোগাযোগ করেন। ভাগ্যক্রমে সেখানকার অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক শেরু জামিনদার তাঁর চিকিৎসা করাতে রাজি হন। কিন্তু এমন পরিস্থিতিতে কোনো এয়ারলাইনসই তাঁকে বহনে রাজি হয় না। তিনি ...