Posts

Showing posts with the label সংখযা লঘুদের উপর হামলা আওয়ামীলীগের সন্তান

‘মাটির সন্তান’ তছনছ পালপাড়ায় আতঙ্ক

Image
আনোয়ার পারভেজ, বগুড়া  |  আপডেট: ০২:১১, জানুয়ারি ২৭, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ৬             বয়সের ভারে ন্যুব্জ অশীতিপর গৌরচন্দ্র পাল। বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বামুনিয়া পালপাড়ায় তাঁর বাড়ির উঠানে মাটির হরেক পদের মৃৎপাত্র রোদে দেওয়া হয়েছে। গৌরচন্দ্রের মতো অনেক বৃদ্ধ কারিগরের পাকা হাতে গড়া এগুলো। পাশেই মাটির আধা-কাঁচা ভাঙা মৃৎসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। গত শুক্রবার পালপাড়ায় হামলা চালিয়ে এসব সামগ্রী তছনছ করা হয়। ভয় আর উৎকণ্ঠা নিয়ে ভাঙা মৃৎসামগ্রীর স্তূপের পাশে গালে হাত দিয়ে বসে আছেন গৌরচন্দ্র। অকৃত্রিম দরদ দিয়ে গড়া একেকটি মৃৎসামগ্রী তাঁর কাছে সন্তানতুল্য। গৌরচন্দ্র বলেন, ‘এক একডা মাটির জিনিসপাত্তি হামাকেরে কাছে এক একডা সন্তান। এডাই হামাগরক প্যাটত ভাত জোগায়। সেই জিনিসগুলো ভাঙ্গে ফালায় বুকটা ফাটে যাচ্চে। ’ গৌরচন্দ্রের মতো কষ্টে আছেন পালপাড়ার অন্তত ৩০টি সংখ্যালঘু কুমার পরিবার। দুর্বৃত্তদের হামলায় এসব পরিবারের সবারই কমবেশি ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে হামলার আশঙ্কায় রাত জেগে তাঁরা মৃৎসামগ্রী পাহারা দিচ্ছ...