Posts

Showing posts with the label আওয়ামী লীগের যুগে শিক্ষকের উপর হামলা

শিক্ষকবাসে হামলা তাহলে করাই যায়!

Image
কাবেরী গায়েন  |  আপডেট:  ০০:০৬, সেপ্টেম্বর ১৩, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like ৬       বিশ্ববিদ্যালয়গামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষকবাসে হাতবোমা ও পাথর নিক্ষেপ করা হয়েছে ১০ সেপ্টেম্বর। ১২ জন শিক্ষকসহ আহত হয়েছেন ১৪ জন। বিশ্ববিদ্যালয় শিক্ষকবাসে সরাসরি হাতবোমা নিক্ষেপ করে আহত করার ঘটনা বাংলাদেশে এই প্রথম। কিন্তু ব্যাপার না, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বোধ হয় মারাই যায়। নয়তো ১০-১৫ জনের একটি দল স্পষ্ট দিনের আলোয় শিক্ষকদের বাসে হামলা করার পরও কোনো নড়াচড়া দেখি না দেশে। শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্য দেখিনি। কোনো রাজনৈতিক নেতা একটি বাক্য খরচ করেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ঘটনার পরপরই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এক মিটিংয়ে আর প্রগতিশীল ছাত্রজোট ঘটনার পরপরই একটি মিছিল বের করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়েও গতকাল অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সভার আয়োজন করেছে প্রগতিশীল ছাত্রজোট। শাহবাগ গণজাগরণ মঞ্চ একটি প্রতিবাদ মিছিল করেছে গতকাল। ছাত্রলীগ বা ছাত্রদল এমন সব ঘটনায় কোনো কার্যকর প্রতিবাদ করবে না...