Posts

Showing posts with the label স্বস্থ্য

মুখ ও নিঃশ্বাসে দুর্গন্ধ?

প্রথম আলো ডেস্ক  |  আপডেট: ০১:৫২, ফেব্রুয়ারি ০৫, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ১             মুখের দুর্গন্ধ একটি বিরক্তিকর ব্যাপার। তবে একটু সচেতন হলে এমন বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। মুখের দুর্গন্ধ অনেক কারণেই হয়। যেমন: যদি মুখ নিয়মিত, ঠিকমতো পরিষ্কার করা না হয়, দাঁতের ফাঁকে ফাঁকে খাবার জমে থাকলে, মুখে ঘা থাকলে, পানি কম পান করলে ইত্যাদি কারণে হয়ে থাকে। এই দুর্গন্ধ থেকে কে না সহজেই মুক্তি চায়? প্রতিবার খাবার গ্রহণের পর মুখ ভালোভাবে পরিষ্কারের পাশাপাশি দৈনিক পর্যাপ্ত পরিমাণ পানি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার ও চা পানের মাধ্যমে এমন বিরক্তিকর অবস্থা এড়ানো যায়। নিয়মিত মুখ গরগরা ও পর্যাপ্ত পানি পান করা। বারবার পানি পানে অতিরিক্ত দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধুয়ে যাবে এবং মুখ গন্ধ হবে না। শরীরে পানিশূন্যতা থাকলে লালা তৈরি কম হয়। ফলে মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেশি হয় ও দুর্গন্ধ সৃষ্টি করে। আর লালা ঠিকমতো তৈরি হলে লালাস্রোতে ব্যাকটেরিয়া মুখ থেকে পরিষ্কার হয়ে যায়। আপেল মুখ পরিষ্কার রাখে। যখন আপেলে কামড় দেওয়া হয়, তখন ল...

ডায়াবেটিস বাড়ে কোমল পানীয়তে ফলের রসে নয়

ইনকিলাব ডেস্ক : দৈনিক এক বোতল বা তার চেয়ে বেশি কোমল পানীয় যারা খাচ্ছেন এবার তাদের সতর্ক হওয়ার সময় এসেছে। চিনিতে ভরপুর এ সব কথিত কোমল পানীয় গ্রহণের সঙ্গে শেষ জীবনে ডায়াবেটিস হওয়ার যোগসূত্র রয়েছে বলে নতুন এক চিকিৎসা সমীক্ষায় দেখা গেছে। ইউরোপীয় বিজ্ঞানীদের পরিচালিত এ সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ডায়াবেটোলজিয়া নামের একটি স্বাস্থ্য সাময়িকীতে। এতে বলা হয়েছে, মাসে যারা এক বোতল বা তার চেয়ে কম কোক-ফানটা-পেপসি জাতীয় কোমল পানীয় পান করেন তাদের তুলনায় যারা দৈনিক কোমল পানীয় পান করেন তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশংকা পাঁচগুণ বেশি। আমেরিকায় এর আগে এ সব কথিত কোমল পানীয় নিয়ে গবেষণায় যে সব ফলাফল পাওয়া গেছে তার সঙ্গে নতুন সমীক্ষার ফলাফলের মিল রয়েছে। নতুন এ সমীক্ষা চালানো হয়েছে, ব্রিটেন, জার্মানি, ডেনমার্ক, ইতালি, স্পেন, সুইডেন, ফ্রান্স এবং নেদারল্যান্ডে। খাদ্য ও ক্যান্সারের সঙ্গে সম্পর্ক খুঁজে বের করার জন্য মূলত এ সমীক্ষা চালানো হয়। এ চিকিৎসা সমীক্ষা চালানোর জন্য সাড়ে তিন লাখ ব্যক্তিকে তাদের খাদ্যাভ্যাস নিয়ে নানা প্রশ্ন করা হয়। সমীক্ষার ফলাফলে বলা হয়, চিনিযুক্ত ...