মাদকাসক্ত স্বামীর নির্যাতনে প্রধান শিক্ষিকা খুন
পলাশ বড়ুয়া, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) থেকে ফিরে | তারিখ: ১২-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» ‘মা-বাবা দুজনেই খুব ভালো ছিলেন। দুজন দুজনকে খুব ভালোবাসতেন। বাবা এমনিতে খুব ভালো, শুধু মাদক সেবন করলে পাগলের মতো হয়ে যেতেন। তখন মাকে মারধর করতেন। মা নেই—ভাবতে কষ্ট লাগছে। ছোট ভাইটি শুধু মাকে খুঁজছে। এখন বাবাও পলাতক। আমি কাউকে হারাতে চাই না, মা-বাবা দুজনকেই চাই।’ দুই বছর বয়সী ছোট ভাই থোয়াইচিং মারমাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল মাংসুচিং মারমা (১০)। তার বাবার নির্যাতনে মা ক্রাঞোরী মারমা (৩০) গত রোববার রাতে মারা যান। ক্রাঞোরী মারমা খাগড়াছড়ির মাটিরাঙা হারুন হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি মাটিরাঙা পৌরসভার বাবুপাড়া এলাকার বাসিন্দা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে জুয়া খেলায় হেরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্বামী লাব্রাচাই মারমা (৩৬) টাকার জন্য ক্রাঞোরীর ওপর নির্যাতন শুরু করেন। নির্যাতনের একপর্যায়ে ক্রাঞোরী অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মাটিরাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁ...