Posts

Showing posts with the label সাঈদী ও তাঁর বিরুদ্ধে মিথ্যা ট্রাইবনাল

শুনানিতে আপিল বিভাগের বিচারপতির মন্তব্য : সাঈদী ৭১ সালে কিছু করলে মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থে তার নাম থাকত

Image
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 111 পরের সংবাদ» দেলাওয়ার হোসাইন সাঈদী যদি ১৯৭১ সালে কিছু করতেন, তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা দুটি বইয়ে অবশ্যই তার নাম থাকত। এটা খুবই সিগনিফিকেন্স (তাত্পর্যপূর্ণ) একটা বিষয়। এছাড়া পিরোজপুর জেলার ইতিহাস বইয়ে পিরোজপুরের কৃতী সন্তানদের তালিকায় তার নাম রয়েছে। এটিও খুবই সিগনিফিকেন্স। গতকাল মাওলানা সাঈদীর আপিলের যুক্তি উপস্থাপনকালে আপিল বিভাগের বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা আসামিপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে এ কথা বলেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ গতকাল শুনানি গ্রহণ করে। গতকাল মাওলানা সাঈদীর বিরুদ্ধে ৬ নং অভিযোগ বিষয়ে যুক্তি পেশ শেষে ৭ নং অভিযোগ বিষয়ে যুক্তি পেশ শুরু হয়েছে। শুনানি আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ট্রাইব্যুনালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে দুটি বই জমা দিয়েছিলেন তার আইনজীবীরা। বই দুটি হলো কবি হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র এবং পিরোজপুর জেলা পরিষদ কর্তৃক প্রকাশিত পিরোজপুর জেলার ইতিহাস। গতকাল আপিল বেঞ্চ...

আদালত’ নিয়ে চাপে সরকার

Image
‘ স্টালিন সরকার : দেশি-বিদেশি ‘আদালত’ নিয়ে মনস্তাত্ত্বিক চাপে পড়েছে সরকার। দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অধ্যাপক গোলাম আযম, কামারুজ্জামানের রায় ঘোষণার অপেক্ষায়। আবদুল কাদের মোল্লার আপিলের শুনানি চলছে। ২ মে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের শুনানি শুরু হবে। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পাল্টে যায় দেশের রাজনীতির চিত্র। রায়ের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন, সংঘাত-সহিংসতা ও পুলিশের গুলিতে প্রাণ হারায় প্রায় পৌনে দুইশ’ লোক। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীরও ৮ সদস্য নিহত হয়। এসময় পুলিশ ফাঁড়ি আক্রমণের ঘটনাও ঘটে। সরকারের অদূরদর্শিতায় এসব অঘটন ঘটে। এ অবস্থায় গোলাম আযমের রায় ঘোষণার পর দেশ-বিদেশে কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে তা নিয়ে চাপের মধ্যে রয়েছে সরকার। বিশেষ করে সউদী আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুবই সমাদৃত ব্যক্তি গোলাম আযম। অন্যদিকে পদ্মা সেতুর কাজ পাইয়ে দেয়ায় ঘুষ দেয়ার অভিপ্রায়ের মামলা এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কানাডায়। এ মামলার ‘রায়ে’র উপর বর্তমান সরকারের সুখ্যাতি কুখ্যাতি নির্ভর করবে। কারণ কানাডার ম...

মাওলানা সাঈদীর পক্ষে আপিল আজ

Image
আলমগীর হোসেন « আগের সংবাদ পরের সংবাদ» বিশিষ্ট আলেমে দীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ আজ আপিল মোকদ্দমা দায়ের করবে। সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এ মোকদ্দমা দায়ের করা হবে। আপিলের সব কার্যক্রমও এরই মধ্যে শেষ হয়েছে। গতকাল আসামিপক্ষের অন্যতম আইনজীবী তাজুল ইসলাম ও মিজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মাওলানা সাঈদীর পক্ষে আপিল মোকদ্দমায় বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রাউন্ড আনা হয়েছে। এর মধ্যে মাওলানা সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি চার্জের মধ্যে যে ৮টি চার্জ প্রমাণিত হয়েছে, এগুলোর বিপরীতে নানা তথ্য-প্রমাণ মোকদ্দমায় রয়েছে। এদিকে রায়ের পর আল্লামা সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়। সম্প্রতি কারাগারে আসামিপক্ষের সিনিয়র আইনজীবীরা দেখা করতে গেলে মাওলানা সাঈদী রায়ের বিরুদ্ধে আইনজীবীদের আপিলের নির্দেশনা দেন। তিনি আইনজীবীদের বলেন, মৃত্যুর পরোয়া আমি করি না। বরং দেশ, কোরআন ও ইসলামের জন্য হাসিমুখে শহীদ হতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, সারাজীবন আমি মানুষকে কোরআন ও ইসলামের দিকে আহ্ব...