মুক্ত করো ভয়
নাদিয়া মাহমুদ | আপডেট: ০২:৫৪, নভেম্বর ০১, ২০১৫ | প্রিন্ট সংস্করণ ০ Like এখানে সবাই সামাজিক নানা সমস্যা, জ্ঞানের বিভিন্ন শাখা, শিল্প-সংস্কৃতি—সব বিষয়ে নিজের চিন্তাভাবনা অন্যের সামনে উপস্থাপন করতে পারবেন। বন্ধুদের সামনে যে ছেলেটার মুখে কথার খই ফোটে, মঞ্চে দাঁড়িয়ে সে-ই হয়তো ঘাবড়ে যায়। ফেসবুকের স্ট্যাটাসে যে মেয়ে মেলে ধরে দারুণ সব ভাবনা, অপরিচিত ব্যক্তিদের সামনে কথাগুলো বলতে গিয়ে তার ভেতর ভর করে রাজ্যের সংকোচ। এই দ্বিধা-ভয় কাজ করে অনেক শিক্ষার্থীর মধ্যেই। বিশ্ববিদ্যালয়ের ‘প্রেজেন্টেশন’ তাঁদের কাছে ‘আতঙ্কের’ আরেক নাম। পেশাজীবনে পা রাখলে পরিচিত-অপরিচিত কত লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, ভাবতেই তাঁদের ভয় হয়! ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে এমন এক উদ্যোগ নিয়েছেন, যার মাধ্যমে বক্তব্য দেওয়ার দক্ষতা বাড়বে। ভাগাভাগি করা যাবে নিজস্ব ভাবনাও। ঠিক যেমনটা পোডিয়ামের পেছনে দাঁড়িয়ে একজন বক্তা করেন। তাই শিক্ষার্থীরা এই মুক্তচিন্তা ভাগাভাগি করার প্ল্যাটফর্মের নাম দিয়েছেন ‘পোডিয়াম’। ‘পোডিয়াম সবা...