Posts

Showing posts with the label গুম

তাঁরা জীবিত না মৃত ৩ বছরেও অজানা

Image
নিজস্ব প্রতিবেদক | ০৫ ডিসেম্বর ২০১৬, ০১:৫৯    হয়তো কোনো দিন স্বামীর খোঁজ পাবেন—তিনটি বছর ধরে এ অপেক্ষায় আছেন ফারজানা আক্তার। প্রতিবারের মতো গতকাল তিনি জাতীয় প্রেসক্লাবে এসেছিলেন গুম হওয়া পরিবারের স্বজনদের সঙ্গে নিজেদের কথা বলতে। সংবাদ সম্মেলন চলার সময় শিশু আদিবা ছবির ওপরে মাথা রেখে যেন বাবার পরশ খুঁজছে l ছিব: প্রথম আলো আরাফ হোসেনের বয়স এখন আড়াই বছর। তিন বছর আগের ডিসেম্বর মাসে সে যখন মায়ের গর্ভে, তখনই তার বাবা ছাত্রদলের নেতা পারভেজ হোসেনকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ধারী একদল লোক। এখন আরাফ আর তার পাঁচ বছরের বোন আদিবা ইসলামকে নিয়ে তাদের মা ফারজানা আক্তার নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। একদিকে স্বামী জীবিত না মৃত, সেই ধন্দে আটকে আছে জীবনের অনেক কিছুই। আরেক দিকে নিজের কোনো আয় নেই, দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে একরকম আশ্রিত হয়ে আছেন। ছেলেকে না দেখেই গত নভেম্বরে মারা গেছেন পারভেজের বাবা শফিউদ্দীনও। এ রকম নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে গুমের শিকার আরও কয়েকটি পরিবার। গতকাল রোববার এ রকম ২০ জনের পরিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জড়ো হ...