৫ জানুয়ারি হবে তামাশা প্রতিরোধ দিবস : ‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফলের আহ্বান : অভিযাত্রা সফল হলে ঘৃণ্য ইতিহাস থেকে জাতি মুক্তি পাবে - বি চৌধুরী : হাসিনার ‘ম্যাড গভর্নমেন্টের’ পতন ঘণ্টা বেজে গেছে - কাজী জাফর : ৫ জানুয়ারি ইলেকশন নয়, সিলেকশন হচ্ছে - ব্যারিস্টার রফিক-উল হক : হাসিনার সরকার ইতিহাসের সবচেয়ে নিম্নমানের স্বৈরাচার - কাদের সিদ্দিকী : ৫ জানুয়ারির পর ক্ষমতায় থাকতে চাইলে হাসিনার পরিণতি হবে ভয়াবহ - আ স ম রব
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 34 পরের সংবাদ» আগামী ৫ জানুয়ারিকে ‘তামাশা প্রতিরোধ দিবস’ ঘোষণা করে পেশাজীবী সমাবেশে দেশের সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনরা বলেছেন, তামাশার এ নির্বাচন প্রতিরোধ করতেই হবে। কারণ এটি ইলেকশন নয়, সিলেকশন। বক্তারা গণতন্ত্র রক্ষায় আগামী ২৯ ডিসেম্বর বিরোধীদলীয় নেত্রীর ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্র্যাসি’র প্রতি পূর্ণ সমর্থন এবং তা সফলের আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রের এ অভিযাত্রা সফল হলে জাতি ঘৃণ্য ইতিহাস থেকে মুক্তি পাবে। শেখ হাসিনার সরকারকে ইতিহাসের সবচেয়ে নিম্নমানের স্বৈরাচার উল্লেখ করে তারা বলেন, ৫ জানুয়ারির পরেও ক্ষমতায় থাকতে চাইলে হাসিনার পরিণতি হবে ভয়াবহ। ওই পরিণতির আগেই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশে গণতন্ত্র ও শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে পেশাজীবী সমাবেশে দেশের বিশিষ্টজনরা এসব কথা বলেন। ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, প্রহসনের নির্বাচন স্থগিত, সমঝোতার ভিত্তিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবিতে’ এ সমাবেশের আয়োজন ক...