Posts

Showing posts with the label মতাদর্শ

নিউকন’ এবং ধর্ম নিরপেক্ষতার নেপথ্যে

Image
ফরহাদ মজহার : আন্তর্জাতিক রাজনৈতিক পরিভাষায় ‘নিউকন’ ধারণাটির প্রবর্তন ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে সত্তর দশকের শুরুর দিকে, মাইকেল হ্যারিংটনের হাত ধরে। মাইকেল নিজেকে ‘সমাজতন্ত্রী’ বলে দাবি করলেও তাঁর রাজনীতি উদারনৈতিক মার্কিন গণতান্ত্রিক পরিম-ল বা লিবারেলিজম থেকে আলাদা কিছু নয়। তিনি চান শান্তিপূর্ণভাবে ভোটাভুটির নিয়ম মেনে সমাজতন্ত্র কায়েম বা এক ধরনের সহনীয় পুঁজিতান্ত্রিক ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের লিবারেলদের সংখ্যা কম নয়। এই উদারনীতিবাদীরা ধর্ম নিরপেক্ষও বটে। কিন্তু সত্তর দশকের দিকে ভিয়েতনাম যুদ্ধকে কেন্দ্র করে দেখা গেল এই উদারবাদী বা লিবারেলদের বিশাল একটি অংশ হঠাৎ ভিয়েতনামের বিরুদ্ধে নির্মম মার্কিন যুদ্ধনীতি সমর্থন করা শুরু করেছে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে যে যুদ্ধবিরোধী আন্দোলন গড়ে উঠছিল তার বিরুদ্ধেও দাঁড়ালো তারা। মাইকেলের চিন্তা-চেতনা থেকে এরা খুব আলাদা ছিল না, কিন্তু ধর্ম নিরপেক্ষ লিবারেলদের যুদ্ধবাজে রূপান্তরিত হবার কারণে  মাইকেল তার উদারনীতিকে এদের কাছ থেকে আলাদা করা দরকার বোধ করলেন। এদের নাম দিলেন ‘নিউকনজারভেটিব’ বা নব্...