আটকের ৫ দিনেও শিবির নেতা মাসুমকে আদালতে হাজির করেনি র্যাব
রাজশাহী অফিস « আগের সংবাদ 22 পরের সংবাদ» আটকের পাঁচ দিন পরও রাজশাহী মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমকে আদালতে হাজির করেনি র্যাব। র্যাব-৫ ও রাজশাহী মহানগর পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করেও মাসুমের সন্ধান না পেয়ে চরম উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। এ পর্যায়ে তারা মাসুমের জীবননাশ তথা গুমের আশঙ্কাও করছেন। সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা অবিলম্বে মাসুমকে আদালতে হাজির করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন। পরিবার ও স্থানীয়রা জানান, ৪ এপ্রিল রাত আড়াইটার দিকে মাসুমকে আটক করতে নগরীর নতুন বিলশিমলা বন্ধ গেট এলাকায় তার মামার ১৭৫নং বাড়িতে র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালায়। অভিযানে অংশ নেয় র্যাব সদস্য বুলবুল, নাহিদসহ ৩০-৪০ জন। এ সময় তারা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তল্লাশি চালিয়ে ঘুমন্ত অবস্থায় মহানগর শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমকে আটক করে। এ অভিযানে পরিবারের অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রেখে অন্য কক্ষে নিয়ে মাসুমের ওপর নির্যাতন চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘণ্ট...