যশোরে যুবলীগের দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল কারামুক্ত : বিশাল শোভাযাত্রাসহ বরণ
আহসান কবীর যশোর অফিস « আগের সংবাদ 112 জেল থেকে ছাড়া পেয়েছে নওয়াপাড়ার কুখ্যাত সন্ত্রাসী শিমুল। গতকাল রাতে তাকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বরণ করে বিশাল গাড়িবহরসহ নওয়াপাড়ায় নিয়ে যায় অনুসারীরা। শিমুলকে বরণ করতে যশোর আসায় গতকাল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীশূন্য হয়ে যায় শিল্পশহর নওয়াপাড়া। দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল নওয়াপাড়া পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। সে জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাবের ‘কাছের লোক’ হিসেবে পরিচিত। কয়েক মাস আগে সে সাংবাদিকদের পিটিয়ে দেশব্যাপী আলোচনায় আসে। গতকাল রাতে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় আলমগীর হোসেন শিমুল। এর আগে সকালেই শিল্পশহর নওয়াপাড়ায় সাজ সাজ রব পড়ে যায়। দুই শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক মাইক্রোবাস-প্রাইভেট কার নিয়ে শিমুলের অনুসারীরা যশোর কেন্দ্রীয় কারাগারে আসার প্রস্তুতি নিতে থাকে। খবর পেয়ে সংবাদকর্মীরাও জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কারাগারের কাছে। অবস্থা বুঝে শিমুলের অনুসারীরাও কৌশল পাল্টায়। তারা গাড়িবহরের মূল অংশ শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রাজারহাটে রেখে দেয়। মাত্র কয়েকটি গাড়ি নিয়ে ঘনিষ্ঠ অনুসারীর...