রাতের পর রাত : নির্বাচনে প্রতিযোগী দলের সর্বোচ্চ সংখ্যা যখন ১
শফিক রেহমান « আগের সংবাদ 11 পরের সংবাদ» বিরোধী দলগুলোর ডাকে দেশজুড়ে অবরোধ কর্মসূচি চলছে। রাজধানী ঢাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের বিভিন্ন অংশ থেকে। টিভি টক শোতে সাহসী কিছু বক্তা বিদ্রূপ করে বলেছেন, শেখ হাসিনা এখন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি ঢাকা শহরের প্রধানমন্ত্রী। তাদের কথা আংশিক সত্যি। তাদের বলা উচিত ছিল— শেখ হাসিনা এখন শুধু তার বাসভবন গণভবন এবং তার অফিস, প্রাইম মিনিস্টার্স অফিস বা সংক্ষেপে পিএমও’র প্রধানমন্ত্রী। কারণ এখন শুধু এই দুটি স্থানের ভেতরে শেখ হাসিনা মুক্তভাবে চলাফেরা করতে পারেন। মুক্তভাবে, তবে নির্ভয়ে নয়। গুজব ছড়িয়ে আছে, ঘুমোনোর আগে শেখ হাসিনা নিজে চেক করে দেখেন তার দরজা-জানালা ঠিকমতো বন্ধ আছে কিনা। রেড টেলিফোনে ডায়ালিং টোন আছে কিনা। মোবাইল সেটে ফেভারিট ক্যাটেগরিতে বিশেষ কয়েকটি নাম্বার ডিসপ্লে হচ্ছে কিনা। এই দুটি স্থানের চারপাশে বিভিন্ন ইউনিফর্মধারী নিরাপত্তাকর্মীরা রাইফেল হাতে সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত। মোহাম্মদপুরে গণভবনের বাইরে মিরপুর রোডে বিকেলের পর সাধারন মানুষের চলাচল করে দেয়া হয় সংকুচিত। রোড ডিভাইডারের দুই পাশে যানবাহন ও মানুষ ...