Posts

Showing posts with the label সোনার জামা

সোনার জামা গায়ে ‘স্বর্ণমানব’

Image
|  তারিখ: ১৬-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» সোনার জামা গায়ে দত্ত ফুগে। তাঁর ব্যবহার্য অলংকার ও শৌখিন সামগ্রী ছবি: বিবিসি অনলাইন তিন কিলোগ্রামেরও বেশি সোনা দিয়ে তৈরি করা হয়েছে একটি শার্ট। দাম আড়াই লাখ মার্কিন ডলার। লেখা বাহুল্য, এটি বিশ্বের সবচেয়ে দামি শার্টগুলোর একটি। দত্ত ফুগে নামের ভারতীয় এক ব্যক্তি শার্টটি কিনে নিয়েছেন। এতে মূল্যবান ধাতব পদার্থটির প্রতি ভারতীয়দের ঐতিহ্যবাহী অনুরাগ বা সংস্কারের বিষয়টি আবারও প্রমাণিত হলো।  ‘স্বর্ণমানব’খ্যাত (দ্য গোল্ডম্যান) দত্ত ফুগের সর্বাঙ্গে সোনার ঝিলিক। আঙুলের গাঁটের আংটি, গলার হার ও বিশেষ একটি চিহ্ন (ওঁ), হাতের ব্রেসলেট—সব অলংকারেই পুরো সোনার কমতি নেই। গলায় ঝোলানো পদকাকৃতির চিহ্নটি এত বড় যে সেটিকে ঈর্ষা করতে পারেন অলিম্পিকে সোনাজয়ী ক্রীড়াবিদেরাও। তবে তাঁর পরনের চকচকে শার্টে প্রতিফলিত আলো ছাপিয়ে গেছে আর সব গয়নাকেই।  মূল্যবান সোনার শার্টটির ওজন তিন কেজি ৩০০ গ্রাম। ফ্যাশন হিসেবে এটি নিঃসন্দেহে অপচয়। তবে শখের জন্য এই বিপুল অর্থ ব্যয় করে দত্ত ফুগের মনে মোট...