Posts

Showing posts with the label help line

নিরাপদে থাকার দরকারি তিন অ্যাপ

Image
নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর ২০১৬, ১৪:৫৪ দরকারি তিন অ্যাপের লোগো সম্প্রতি অনেকেই মোবাইল ফোনে ‘তথ্য দিন, সেবা নিন, নিরাপদে থাকুন’ এ স্লোগানে একটি বার্তা পান। বাংলাদেশ পুলিশের পাঠানো ওই বার্তায় গুগলের প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘বিডি পুলিশ হেল্প লাইন’ নামের একটি অ্যাপ ডাউনলোডের জন্য বলা হয়। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নাগরিকদের জন্য এ ধরনের তিনটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন উন্মুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রিপোর্ট টু র‍্যাব, হ্যালো সিটি ও পুলিশ হেল্প লাইন। গত আগস্ট মাসে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সরাসরি জানাতে দুটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) প্রকাশ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। ‘রিপোর্ট টু র‍্যাব’ নামে র‍্যাবের অ্যাপে তথ্য জানানোর পাশাপাশি ছবি বা ভিডিও দিয়েও সহায়তা করা যায়। তথ্য জানানোর সময় অপরাধের ধরন, ঘটনাস্থলের ঠিকানা ও বিবরণ উল্লেখ করে দিতে হয়। র‍্যাবের ১৪টি জোনের মুঠোফোন নম্বর পাওয়া যায় ...