পাঠকের উকিল
নাহিদ মাহতাব | আপডেট: ০০:০১, মে ২০, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like আমি ১৯৮৩ সালে ভালোবেসে একটি ছেলেকে বিয়ে করি। বিয়ের পর কয়েক দিন শ্বশুরবাড়িতেই ছিলাম। আমার বাবা অসুস্থ থাকায় তাঁকে দেখতে ঢাকায় আসি। এই সুযোগে আমার শ্বশুর নানা প্ররোচনায় ভুলিয়ে ছেলেকে দিয়ে আমাকে তালাকের কাগজ পাঠান। সেটা ছিল বিয়ের ২৯ তম দিন। মনের কষ্টে আমি সেই ছেলেটির সঙ্গে আর যোগাযোগ করিনি। কিন্তু পরে সে নানাভাবে আমার কাছে ক্ষমা চায়। এখন আমরা আলাদা আলাদা সংসারে সুখী। ফোনে কুশলবিনিময় ছাড়া তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার প্রশ্ন, আমি এখনো আমার দেনমোহর বাবদ ৫০ হাজার এক টাকা তার কাছে পাই। আমি এখন দেনমোহর দাবি করতে চাই। কী পরিমাণ অর্থ পরিশোধ করলে এ ঋণ থেকে সে মুক্তি পাবে। এ অর্থ পেতে আমি কি তার কোনো শর্ত পূরণে বাধ্য? জলি ঠিকানা প্রকাশে অনিচ্ছুক দেনমোহরের ৫০ হাজার এক টাকা আপনার প্রাপ্য। আপনার সাবেক স্বামী এই অর্থ প্রদান করতে বাধ্য। বৈবাহিক সম্পর্ক কনসিউমেটেড বা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই এই দেনমোহর পাওনা হয়ে যায়। এ ছাড়া অন্য কোনো শর্ত পালন...