Posts

Showing posts with the label kader mullah

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি : কাদের মোল্লার ফাঁসির প্রক্রিয়া বন্ধ করুন, মামলাটি প্রতারণা আর সমস্যায় জর্জরিত

Image
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 11 পরের সংবাদ» ন্যায়বিচার নিয়ে ‘সমস্যা’ থাকায় জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক বিশ্বখ্যাত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘ন্যায়বিচার নিয়ে উদ্বেগ থাকায় কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ থাকতে হবে।’ সংস্থার এশিয়া বিভাগের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, ‘অপরিবর্তনীয়, অবমাননাকর ও নির্মম বলে হিউম্যান রাইটস ওয়াচ সর্বাবস্থায় মৃত্যুদণ্ডের বিরোধী। বিশেষ করে যেখানে ভূতাপেক্ষভাবে আইন প্রয়োগ করে ফাঁসি নিশ্চিত করা হয় এবং যেখানে এ ধরনের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি থাকে না সেখানে এটি ঘৃণ্যকাজ।’ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সবক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও আবদুল কাদের মোল্লার এই সুযোগ নেই বলে মন্তব্য করেছে সরকার। অথচ যে কোনো সাজার বিরুদ্ধেই উচ্চতর আদালতে আপিল করার সুযোগ থাকতে হবে। ব্রাড অ্যাডামস বলেন, ‘ভূতাপেক্ষ আইনে কাদের ম...