এ কেমন আচরণ তাদের সঙ্গে!
মুসলিমা জাহান | তারিখ: ০৯-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis নির্যাতনের শিকার হয়ে অনেক কিশোরী তাদের কৈশোরকাল হারিয়ে ফেলে। ছবিটি প্রতীকী কেয়া (ছদ্মনাম) ঢাকার একটি নামকরা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। পড়াশোনা আর দুষ্টুমি, দুটোতেই সমান পারদর্শী। বাসায় পড়াশোনার বাইরে যতটুকু সময় পায়, মায়ের সঙ্গে হাসিঠাট্টা-গল্প করে কাটায়। ড্রয়িং খাতায়ও তার হাত সমান চলে। দুষ্টুমি চলে বাবার সঙ্গেও। হঠাৎ করে খুব শান্ত হয়ে যায় ১০ বছরের কেয়া। প্রথম দিকে বিষয়টি মা ধরতে না পারলেও কিছুদিন পরে তাঁর মনে খটকা লাগে। কেয়া মায়ের সঙ্গে গল্প করে না। প্রয়োজনের বাইরে একটি কথাও বলে না। এমনকি আঁকার খাতা নিয়েও বসে না। অনেক চেষ্টা করেও চাকরিজীবী মা এর কারণ খুঁজে পাননি। বাধ্য হয়ে শরণাপন্ন হলেন মনোরোগ চিকিৎসকের। মাস দুয়েক কাউন্সেলিং করার পর চিকিৎসক মাকে জানান, কেয়া গৃহশিক্ষকের দ্বারা নিয়মিত যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তারা যখন বাসায় থাকেন না, শিক্ষক তখন কেয়ার শরীরের বিভিন্ন অংশে ও গোপনাঙ্গে হাত দেয়। শুধু কেয়া-ই নয়। বাংলাদেশে এ রকম বহু শিশু-কিশোরী...