পড়াশোনায় আইপ্যাড
পড়াশোনায় আইপ্যাড কাজী আলম | আপডেট: ০৬:৩৮, জুলাই ০৩, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like ১ শিক্ষক ও শিক্ষার্থীদের দরকারি সব অ্যাপস থাকবে আইটিউনসে এবার পড়াশোনার কাজেও আইপ্যাড ব্যবহার করতে পারবেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকেরা যাতে শিক্ষার্থীদের আইপ্যাড ব্যবহার করেই বাড়ির কাজ বা অনুশীলনের কাজ দিতে পারেন, সে সুযোগ তৈরি করে দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। সম্প্রতি এ সুবিধা দিতে অ্যাপলের অনলাইন দোকান আইটিউনস হালনাগাদ করা হয়েছে। এর ফলে বর্তমানে ‘আইটিউনস ইউ’ সুবিধা আছে এমন আইপ্যাডে শিক্ষকেরা নতুন অনুশীলন তৈরি, হালনাগাদ কিংবা নিয়ন্ত্রণ করতে পারবেন। শিক্ষার্থীরাও তা সমাধান করতে পারবেন আইপ্যাড ব্যবহার করে। ৮ জুলাই থেকে চাইলে শিক্ষকেরা অ্যাপলের আইওয়ার্ক, আইবুকসসহ প্রয় ৭৫ হাজার অ্যাপস ব্যবহারের মাধ্যমে আইপ্যাডে শিক্ষার নানা বিষয় যুক্ত করতে পারবেন। এ সুবিধাগুলো একই সঙ্গে শিক্ষার্থীরাও পাবেন। বিদ্যালয় ছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়েও এ সুবিধা ব্যবহার করে শিক্ষা কার্যক্রমের এ বিষয়গুলো পরিচালনা করা যাবে। আর...