বিশেষ কৌশলে ভালো রাখুন দাম্পত্যের সম্পর্ক
নিগার আলম বাংলাদেশ সময়: November 25, 2015 - 11:09 PM ফটো ক্রেডিট: listen-hard.com ( প্রিয়.কম) - একটি সম্পর্কে জড়ানো যতটা সহজ, সেটাকে টিকিয়ে রাখা তারচেয়ে অনেক বেশি কঠিন। সম্পর্ক থাকলে খুনসুটি, ভুল বোঝবুঝি, ঝগড়া থাকবে। তা সে যে সম্পর্কই হোক না কেন। আপনাকে এই বিষয়গুলো কিছুটা কৌশলে সামলে নিতে হবে। সম্পর্ককে সুন্দর করে তুলবে কিছু কৌশল। আসুন জেনে নিই সম্পর্ককে আরও সুন্দর করে তোলার সেই গোপন কৌশলগুলো। ১। খোলাখুলিভাবে কথা বলুন প্রতিটি সম্পর্কে ঝগড়া, খুনসুটি, মান-অভিমান হয়। কিন্তু একটি সুখী দম্পতি জানেন এই বিষয়গুলোকে কীভাবে মানিয়ে নিতে হবে। যে বিষয়ে মতে অমিলে হবে সে বিষয়ে খোলাখুলিভাবে একে অপরের সাথে কথা বলুন। যখনই বিষয়টি বেরিয়ে আসবে দেখবেন আর আপনাদের মধ্যে মতের অমিল হচ্ছে না। ফোন বা ইন্টারনেট এই মাধ্যমগুলোতে কথা না বলে সরাসরি কথা বলুন। ২। ছোট বিষয়গুলোকে অবহেলা করবেন না আমরা আমাদের সঙ্গীর সাথে কথা বলার সময় ধন্যবাদ, প্লিজ এই শব্দগুলো ব্যবহার করি না। আমরা মনে করি প্রিয় মানুষের সাথে কেন এই সৌজন্যতা! অথ...