ট্যাব কিনতে যা জানা দরকার
অনলাইন ডেস্ক | আপডেট: ১১:১৭, জুন ১৮, ২০১৪ ০ Like ২ ট্যাব কিনতে যা জানা দরকার অনলাইন ডেস্ক | আপডেট: ১১:১৭, জুন ১৮, ২০১৪ ০ Like ৪ ছোটো সহজে বহনযোগ্য বলে অনেকের পছন্দের পণ্য এখন ট্যাবলেট কম্পিউটার। তবে জরুরি হল দেখেশুনে, চিনে কিনতে হবে ট্যাব। সারা বিশ্বে ডেস্কটপ, ল্যাপটপের চেয়ে বাড়তি সুবিধা আর স্মার্টফোনের চেয়ে ভালো পারফরমেন্স ট্যাবলেট ব্যবহারে তরুণদের আগ্রহী করে তুলছে। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, কাজের ধরন, প্রয়োজনীয়তা কথা মাথায় রেখেই ট্যাব কেনা উচিত। বাজারে এখন নানা রকম ট্যাব পাবেন। কিন্তু কিনবেন কোনটি? ট্যাব কেনার আগে কিছু হিসাব নিকাশ করে নিলে সহজেই আপনার পছন্দসই ট্যাব কিনতে পারবেন। ট্যাবলেট বাজারে এখনও আইপ্যাডকেই অনেকেই সেরা ট্যাব বলে মনে করেন। কিন্তু জনপ্রিয়তার বিচারে ২০১৩ সালেই আইপ্যাডকে টপকে গেছে অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাব। বাজারে এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটও রয়েছে। এখনকার ট্যাব কেনার আগে বিবেচনা করবেন যা যা তা নিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ একটি প...