Posts

Showing posts with the label গণতন্ত্র

নির্বাচনী গণতন্ত্রও হারিয়ে যাচ্ছে!

Image
শাহ্দীন মালিক |  তারিখ: ২০-০৪-২০১৩ ১ মন্তব্য প্রিন্ট ShareThis মাঝেমধ্যে ভোটাভুটি খেলা করে হলেও আমরা একে অপরের পিঠ চাপড়িয়ে বলতাম—আমাদের গণতন্ত্র বেশ আছে! ভোটাভুটি খেলার নিয়ম আমরা পাল্টাচ্ছি, তবে আইসিসির থেকে কোনোক্রমেই ধীরগতিতে না। আইসিসি যেমন টেস্ট, তারপর ওয়ানডে, তারপর টি-টোয়েন্টি—অর্থাৎ ক্রিকেটের নিয়মকানুন গত এক যুগে পাল্টাচ্ছে বেশ ঘন ঘন। মাঝে কিছুদিন ‘সিক্স এ সাইড’ও চলেছিল, তবে কল্কে পায় নাই। আইনে আমরা ল্যাটিন শব্দ ব্যবহার করে বলি ‘এক্স পারটে’ অর্থাৎ একতরফা মামলা। সাধারণত দেওয়ানি মামলায় আদালত মারফত বারবার খবর দেওয়া সত্ত্বেও এক পক্ষ যখন হাজির হয় না, তখন যে পক্ষ হাজির আছে, শুধু তার কথা শুনে যখন রায় দেওয়া হয়, তখন আমরা বলি ‘এক্স পারটে জাজমেন্ট’ বা একতরফা রায়। ভোটাভুটি খেলা একতরফা হয়েছিল ১৯৮৮ সালে এরশাদ সাহেবের সংসদ নির্বাচনে। বড় দলগুলো ভোটাভুটির দিন হাজির না থাকলেও দু-চারটা ‘পার্টি’ পাওয়া গিয়েছিল। সেই সংসদ টিকেছিল বছর দুয়েক, ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদ সরকার বিতাড়িত হওয়া পর্যন্ত। তারপর একতরফা ভোটাভুটি হয় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়...