Posts

Showing posts with the label এবং আওয়ামী ফ্যাসিবাদী গণতন্ত্র

মাহমুদুর রহমানের ওপর পৈশাচিক নির্যাতন : এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের বিবৃতি

Image
ডেস্ক রিপোর্ট 207 পরের সংবাদ» আমার দেশ-এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে জানিয়েছে হংকংভিত্তিক খ্যাতনামা মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)। গতকাল এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রিমান্ডে মাহমুদুর রহমানের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। এতে তার শরীরে গুরুতর জখম হয়েছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে এএইচআরসি জানতে পেরেছে, রিমান্ডের দ্বিতীয় দিন তার ওপর নির্যাতন চালানো হয়। আদালতের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মাহমুদুর রহমানের দু’পায়েই গুরুতর জখম হয়েছে। লোহার নখ তার শরীরের মাংস এবং হাড়ের ভেতর ঢোকানো হয়েছে। তাকে একের পর এক ইলেকট্রিক শক দেয়া হয়েছে। মাহমুদুর রহমান তার আইনজীবী ও সহকর্মীদের জানান, ডিবি পুলিশ ইলেকট্রিক শক দেয়াসহ নানা উপায়ে তার ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। যখন তাকে আদালতে হাজির করা হয়, তখন তিনি বসতে পারছিলেন না। তার উভয় পায়ের মাংস উঠে গেছে। তার পোশাকে ছিল রক্তের দাগ। গত ১১ এপ্রিল আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। ওইদিনই তাকে ১৩ দিনের রিমান্ডে নেয়া ...