আজ ত্রপার বিয়ে (স্নিগ্ধা রোশনী )
আজ ত্রপার বিয়ে | তারিখ: ১৬-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» শাড়ি পরে আয়নার সামনে এসে দাঁড়াল ত্রপা। নিজেই নিজেকে যেন চিনতে পারছে না। নীল জামদানিতে তাকে চমৎকার মানিয়ে গেছে। কপালে যত্নে লাল পাথরের টিপ বসাল সে, চোখে কাজল পরল। তার শ্যামলা গায়ের রঙে কাজলটা অদ্ভুত সুন্দর লাগছে। আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল ত্রপা। হেসে যেন নিজেকে অভয় দেওয়ার চেষ্টা করছে ও। আজ একটা অন্যায় করতে যাচ্ছে সে, বড় ধরনের অন্যায়। দোতলার সিঁড়ি দিয়ে নামতে নামতে ত্রপা ঠিক করার চেষ্টা করল মাকে সে কী বলবে...কিছু অজুহাত সে ঠিক করেছে কিন্তু মাকে ব্যাখ্যা করাটা কি এতটাই সহজ হবে? মা কখনোই কিছু নিয়ে ভুল বোঝেন না কিন্তু মাকে মিথ্যা বলতে তার এত খারাপ লাগছে...কিন্তু উপায় নেই! মায়ের ঘরে উঁকি দিল ত্রপা, শুয়ে বই পড়ছেন সোহানা। মায়ের দিকে তাকিয়ে নরম গলায় ডাকল ত্রপা—‘মা?’ বই থেকে মুখ তুললেন না সোহানা, বললেন ‘আয় মা।’ বিছানায় বসে মায়ের একটা হাত নিজের হাতের মধ্যে নিল ও। সোহানা মেয়ের দিকে তাকিয়ে হাসলেন, ‘কিরে, তোর অনুষ্ঠান কখন?’ ‘এই তো যাব এখন’ বলতে গিয়ে গলাটা কেঁপে গেল ও...