গল্পের শুরুটা ৪৫০ টাকার
আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী | আপডেট: ০১:৫৭, এপ্রিল ২২, ২০১৫ | প্রিন্ট সংস্করণ ১ Like ১ হাসনা বেগমের নিজের এখন একটা কারখানা আছে, যেখানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন প্রায় ২০০ জন নারী। তাঁদের প্রশিক্ষণও দিয়েছেন হাসনা নিজেই। অথচ একটা সময় মাসে ৪৫০ টাকা বেতনে কাজ করতেন অন্যের কারখানায়। কিসের কারখানা হাসনার? বললেন, ‘মূলত পোশাক তৈরির কারখানা আমার। এখানে থ্রিপিস, পাঞ্জাবি, সিল্ক শাড়ি ইত্যাদি তৈরি হয়। আবার শাড়িতে হাতের কাজ, কুশনকভার ও কাপড়ের বিভিন্ন শোপিসও তৈরি করি।’ নিজের এমপিকে ফেব্রিকস নামের কারখানার পণ্য হাসনা বেগম দেশে ও বিদেশে মেলায় নেন। পাশাপাশি হাঁস-মুরগির খাবার তৈরির একটি কারখানাও গড়ে তুলেছেন তিনি। হাসনা বেগমের বাড়ি রাজশাহী নগরের বিসিক এলাকায়। স্বামীর নাম রেজাউল আহসান। চার সন্তান। বড় ছেলে স্নাতক পাস করেছেন। দুই মেয়ে পলিটেকনিক ইনস্টিটিউট আর ছোট ছেলে পড়ে ষষ্ঠ শ্রেণিতে। হাসনা বেগম দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন। বিয়ে হয় ১৯৮৫ সালে। এর আগ পর্যন্ত রাজশাহী বিসিক এলাকায় অন্যের কারখানায় মাসে ৪৫০ টাকা বেতনে শ্রমিকে...