একটি গাছ একটি ওষুধ কারখানা
ড. মো. আলমাসুর রহমান : শত কোটি টাকা বিনিয়োগ করে মানুষ ঔষধ কারখানা গড়ে তোলে। অত্যাধুনিক যন্ত্রপাতি, কাঁচামাল, বিদ্যুৎ, গ্যাস, ফার্মাসিস্ট, সুনির্দিষ্ট সূত্র বিন্যাস প্রয়োগ করে একটি রোগের জন্য একটি ওষুধ প্রস্তুত করতে হয়। আপনি ইচ্ছা করলে খুব সহজে আপনার বাড়ির আঙ্গিনায় শক্তিশালী ওষুধ তৈরির কারখানা স্থাপন করতে পারেন। যে ওষুধ আপনার রক্তের কোলেস্টেরল হ্রাস করবে, হৃৎপি-কে রক্ষা করবে। কার্ডিয়ো ভার্সকুলার রোগের ঝুঁকি কমাবে, স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়াবে, ডায়াবেটিসসহ বহু রোগ প্রতিরোধ এবং নিরাময় করবে। প্রতিটি উদ্ভিদ এক একটি ফার্মাসিউটিক্যাল কারখানা যা প্রকৃতি থেকে রসদগ্রহণ করে থাকে, এটি যেন শত কোটি টাকার ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি। যে ল্যাবরেটরি প্রকৃতি থেকে কাঁচামাল গ্রহণ করে তা রূপান্তরিত হয়ে রোগ নিরাময় ওসুধে পরিণত করছে। আশ্চার্য এত সব কা- আপনার আঙ্গিনায় হচ্ছে বিনা খরচে। আপনার কাছে কোন কিছু দাবি বা চাহিদা আশা না করে শুধু অল্প কিছু যত্ন আশা করে সে, মাঝে মধ্যে পানি দেয়া, সূর্যের আলো যাতে পড়ে তার ব্যবস্থা করে দেয়া এবং আগাছা পরিষ্কারসহ কিছু সহানুভূতি। তাদের রয়েছে বিস্ময়কর উৎপ...