Posts

Showing posts with the label অল্প জ্বর

অল্প জ্বরে কী করবেন

Image
ভালো থাকুন ডা. মো আজিজুর রহমান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ | ২২ জানুয়ারি ২০১৭, ০২:৩৪    . জ্বর কোনো রোগ নয়, রোগের লক্ষণ। একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট। এরচেয়ে বাড়লেই তাকে জ্বর বলে। মানবদেহের তাপমাত্রা ৯৯ থেকে ১০১ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকলে সেটা অল্প জ্বর। বিভিন্ন কারণে অল্প জ্বর দুই সপ্তাহের বেশি স্থায়ী হতে পারে। যেমন: যক্ষ্মা, লসিকা গ্রন্থির টিউমার, কালাজ্বর, এইচআইভি সংক্রমণ, থাইরয়েডের সমস্যা ইত্যাদি। এ ছাড়া কিডনি, যকৃৎ বা ফুসফুসের ক্যানসার হলে অল্প জ্বর বেশ কিছুদিন থাকতে পারে। ওষুধের কারণেও কখনো জ্বর আসে। দীর্ঘদিন ধরে এমন জ্বর থাকলে তার বিস্তারিত ইতিহাস জানা জরুরি। চিকিৎসককে এটা জানালে কারণ নির্ণয় সহজ হবে। লক্ষ করুন, জ্বরটা ঠিক কখন আসে, কীভাবে আসে, কাঁপুনি হয় কি না, ঘাম দিয়ে ছাড়ে কি না, অন্য কোনো উপসর্গ আছে কি না ইত্যাদি। বিকেলে বা সন্ধ্যার দিকে অল্প জ্বর, ঘাম দিয়ে ছেড়ে যাওয়া, সঙ্গে দুই সপ্তাহের বেশি সময় ধরে কাশি, ওজন হ্রাস, অরুচি থাকলে যক্ষ্মা হয়েছে বলে সন্দেহ করা যায়। লসিকা গ্রন্থির টিউমার বা লিমফোমা...