বেশিদিন বাঁচতে চাইলে, দৌড়ান
অনলাইন ডেস্ক | আপডেট: ১৫:৩২, জুলাই ৩০, ২০১৪ ১ Like ২ প্রতিদিন দৌড়ান অল্প কয়েক মিনিট হলেও। বেশিদিন বাঁচতে দৌড় কাজে আসে। হূদরোগে মারা যাওয়ার ঝুঁকি থেকেও বাঁচিয়ে দিতে পারে নিয়মিত দৌড়ানোর অভ্যাস। সম্প্রতি মার্কিন গবেষকেরা তাঁদের এক গবেষণায় এ তথ্য পেয়েছেন। আইওয়া স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও এই গবেষণা প্রবন্ধের প্রধান লেখক ডাক-চুল লি বলেন, ‘নিয়মিত শারীরিক কসরতের ক্ষেত্রে সময় এখন আমাদের বড় একটি বাধা বলে মনে করা হয়। এই গবেষণা মানুষকে দৌড়ানোর জন্য উত্সাহ দেবে। বেশিদিন বাঁচার লক্ষ্যে দৌড়ানো শুরু করে ও তা ধরে রাখতে উত্সাহ মিলবে।’ এই গবেষণার জন্য ১৮ থেকে ১০০ বছর বয়সী ৫৫ হাজার ১৩৭ জন ব্যক্তিকে নিয়ে গত ১৫ বছর ধরে গবেষণা করেছেন তাঁরা। সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দৌড়ানো ও দীর্ঘায়ুর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা তা বের করতে দীর্ঘদিন ধরে এ গবেষণা চালিয়ে আসছেন গবেষকেরা। গবেষণায় দেখা গেছে, যাঁরা ৫১ মিনিটের কম, ছয় মাইলের বেশি, ঘণ্টায় ছয় মাইলের কম গতিতে ও সপ্তাহে দু-একবার দৌড়ান তাঁরা যারা মোটেও দৌড়ান না তাদের চেয়ে কম মৃত্...