হাঁটুর ক্ষতি এড়াতে ১০ বিষয় জেনে নিন
কালের কণ্ঠ অনলাইন ৩০ মার্চ, ২০১৬ ১৭:১৪ 999 শেয়ার মন্তব্য() প্রিন্ট অ- অ অ+ আমাদের দৈনন্দিন জীবনের নানা কর্মকাণ্ডের মাধ্যমে হাঁটুর আঘাত লাগতে পারে বা এর ক্ষতি হতে পারে। এক্ষেত্রে আপনার স্বাস্থ্য ভালো কিংবা খারাপ যাই হোক না কেন, হাঁটুর ঝুঁকি থেকেই যায়। এ লেখায় রয়েছে হাঁটুর তেমন কিছু ঝুঁকির কথা। ১. চেয়ারের উচ্চতা এখন আগের তুলনায় বহু মানুষই চেয়ারে বসতে অভ্যস্ত হয়ে পড়েছেন। আর তাই এ কাজে এখন চেয়ারের উচ্চতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সারাদিন যদি আপনি চেয়ারে বসে থাকেন তাহলে অবশ্যই চেয়ারের উচ্চতা লক্ষ্য করতে হবে। খেয়াল রাখতে হবে, আপনার উরু যেন হাঁটু থেকে এক বা দুই ইঞ্চি উঁচুতে থাকে। এছাড়া পায়ের ওপর পা তুলে বসার অভ্যাসও ত্যাগ করতে হবে। ২. কয়েকটি অনুশীলন হাঁটুর ক্ষতিকর প্রভাব এড়াতে কয়েকটি শারীরিক অনুশীলন বেশ কার্যকর। এগুলো হলো- রেকটাস স্ট্রেচ- এজন এক পাশ হয়ে শুয়ে পড়ুন এবং আপনার নিচের হাঁটু ও পা সোজা রাখুন। এবার ওপরের পা হাঁটু মুড়িয়ে যথাসম্ভব পেছনে নিয়ে আসুন। আপনার ওপরের পা টান টান করে কিছুক্ষণ রাখুন। এরপর তা আবার স্বাভাবিক করুন এবং অন্...