ছাত্রলীগের বিরুদ্ধে নববর্ষে তিন ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ১৬-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন ছবি: প্রথম আলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত রোববার বাংলা নববর্ষ উদ্যাপনকালে তিন ছাত্রীকে ছাত্রলীগের কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রীরা গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ ও ক্লাস বর্জন করেন। লাঞ্ছনার শিকার তিন ছাত্রী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। কয়েকজন ছাত্রলীগের কর্মী দাবি করেন, পয়লা বৈশাখের দিন দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন আ ফ ম কামালউদ্দিন হলের ছাত্রলীগের কর্মীরা। শোভাযাত্রায় রং ছিটিয়ে আনন্দ-উল্লাস করেন তাঁরা। সমাজবিজ্ঞান ভবনের পাশে খাবার দোকানগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর গায়ে রং ছিটানো হয়। এতে ওই ছাত্রী প্রতিবাদ করেন। ক্ষিপ্ত হয়ে শোভাযাত্রার ব্যানার...