‘জানালাটা একটু খোলো...’
রফিক-উম-মুনীর চৌধুরী | আপডেট: ০০:০৫, নভেম্বর ২২, ২০১৩ | প্রিন্ট সংস্করণ এলিয়ট ওয়াইনবার্গার—কবি, প্রাবন্ধিক, সম্পাদক ও অনুবাদক। সাহিত্যিক প্রবন্ধ ছাড়াও রাজনৈতিক প্রবন্ধ লিখেছেন মাঝেমধ্যে। নিজেকে নিউইয়র্কের মানুষ বলে পরিচয় দিতেই ভালোবাসেন। এবারের হে উৎসবে তিনি এসেছিলেন বাংলাদেশে। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন রফিক-উম-মুনীর চৌধুরী টরফিক উম মুনীর চৌধুরী: বাংলাদেশে স্বাগত। এবারের ‘হে ফেস্টিভ্যাল’ উপলক্ষে এ দেশে এসে আপনার কেমন লাগল? এলিয়ট ওয়াইনবার্গার: ভীষণ ভালো। এবারই প্রথম বাংলাদেশে আসা। যদিও খুব একটা কিছু দেখার সুযোগ হলো না এ যাত্রায়। ভেবেছিলাম, দুই সপ্তাহ থাকব, বেড়াব। কিন্তু আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় এবং এখানকার রাজনৈতিক পরিস্থিতিও অনুকূলে নয় বিধায় আর থাকা সম্ভব হচ্ছে না। তবে আমি আবার আসব। সেই ১৯৭০ সাল থেকেই তো ভারতে আসছি-যাচ্ছি। হিসাব করলে দেখা যাবে, সব মিলিয়ে প্রায় তিন বছরের মতো সময় পার করেছি ভারতবর্ষে। রফিক: বিচিত্রমুখী বিষয় নিয়ে লিখেছেন আপনি, বিশেষ করে অন্য পাড়, অন্য দুনিয়াকে নিয়ে (পশ্চি...