বোমা হামলায় বিএনপির সমাবেশ পণ্ড : ১২ গাড়িতে আগুন, ভাংচুর ৪ এপ্রিল সারাদেশে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 14 পরের সংবাদ» বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে গুলির প্রতিবাদে গতকাল নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশেও বোমা হামলা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তৃতার সময় পরপর চারটি বোমার বিস্ফোরণে সমাবেশ পণ্ড হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি এবং তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এটিএন নিউজের গাড়িতে ভাংচুর ও আগুন দেয়া হয়। সিনিয়র নেতারা নয়াপল্টন কার্যালয়ে ঢুকে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। আর নেতাকর্মীরা আশপাশে আরও ৯টি গাড়ি ভাংচুর শেষে অলিগলি থেকে দ্রুত চলে যায়। সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের জন্ম সন্ত্রাসের মধ্য দিয়ে। তারা সারা জীবনই সন্ত্রাস করছে। এদিকে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গুলি এবং সমাবেশে বোমা হামলার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারাদেশে জেলা ও উপজেলায় বিক্ষোভ করবে দলটি। গতকাল বেলা পৌনে ১২টার দিকে নয়াপল্টনে সমাবেশ শুরু হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমা...