Posts

Showing posts with the label আওয়ামী চুরি

চাল বেচে ইউএনওর গাড়িতে এসি!

Image
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী |  তারিখ: ২১-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» রাজশাহীর তানোরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় টেস্ট রিলিফের (টিআর) চাল বিক্রি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে টিআরের চাল বেচে ইউএনও ও পিআইও কার্যালয়ের টেবিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের ফ্যাক্স মেশিন, প্রিন্টার ও অন্যান্য সরাঞ্জাম কেনা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে; যদিও বিধি অনুযায়ী ইউএনও তাঁর গাড়িতে এসি ব্যবহার করতে পারেন না। পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলায় ২০১২-১৩ অর্থবছরে দ্বিতীয় পর্যায়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ১৫৭টি প্রকল্পের বিপরীতে ২৬৭ দশমিক ৭২৪ মেট্রিক টন চাল ও গম বরাদ্দ মেলে। এর মধ্যে সাধারণ বরাদ্দ ১২৭ দশমিক ৭২৪ মেট্রিক টন চাল এবং স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দ হিসেবে ১৪০ মেট্রিক টন গম রয়েছে। সাধারণ বরাদ্দ থেকে ২৩ দশমিক ২২৪ মেট্রিক টন চাল বিক্রি করে ইউএনও ও পিআইওর দপ্তরের স...