স্বাস্থ্যসম্মত খাবার চোখকে বাঁচায়
ইনকিলাব ডেস্ক : স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা হলে কেবল হৃদযন্ত্র ও হাড়েরই উপকার হয় না বরং ছানির আক্রমণ থেকে চোখ রক্ষা পায় বলে সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে। চোখে ছানি পড়ার কারণে বেশির ভাগ ক্ষেত্রে দৃষ্টি সংকট দেখা দেয়। এর আগে পরিচালিত জরীপে দেখা গেছে যে, কেউ যদি স্বাস্থ্যসম্মত খাবার না খায় এবং ধূমপানে আসক্তি থাকে তাহলে তার একদিকে দেহের ওজন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে মায়োপিয়া বা নিকট দৃষ্টির সমস্যাসহ চোখে ছানি দেখা দিতে পারে। তবে আর্কাইভ অব ওপথ্যালমলজি নামের একটি সাময়িকীতে প্রকাশিত নতুন এক সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, যে সব লোক স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ করেন তাদের ছানি হওয়ার আশংকা অন্যদের তুলনায় ৩৮ শতাংশ কম। প্রতিদিনের খাবারে বাড়তি চর্বি গ্রহণ করা হলে তা শেষ পর্যন্ত ছানির অন্যতম কারণ হয় বলে এই সমীক্ষার ভিত্তিতে মনে করা হচ্ছে। সূত্র : আইআরআইবি।
Comments