Posts

Showing posts with the label Fish

মাছের হরমোন রপ্তানি হচ্ছে

Image
মনিরুল ইসলাম, যশোর | ১০ ডিসেম্বর ২০১৬, ০০:২২    মাছের মা​থা থেকে সংগ্রহ করা হচ্ছে পিজি; রেণু পোনা উৎপাদনে প্রাকৃতিক হরমোন হিসেবে পিটুইটারি গ্লান্ড (পিজি) ব্যবহৃত হয়। মাছের মাথা থেকে এই পিজি সংগ্রহ ও বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াজাত করে বিশ্বের ২১টি দেশে রপ্তানি করছে যশোরের ইউনাইটেড এগ্রো ফিশারিজ। অবশ্য এই রপ্তানি অপ্রাতিষ্ঠানিকভাবে, মানে কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে প্রতিষ্ঠানটি। কারখানায় চলছে পিজির মান যাচাই–বাছাই; হ্যাচারির পুকুরে প্রজননের সময় মা ও পুরুষ মাছের দেহে নির্দিষ্ট মাত্রায় পিজি সিরিঞ্জের মাধ্যমে পুশ করা হয়। এতে মাছের দেহে উত্তেজনা আসে। এ সময় মাছের প্রজনন হয়। প্রাকৃতিক এ হরমোন ব্যবহারে মাছের জীবনচক্রে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। এমনটাই জানালেন যশোর জেলা মৎস্য কর্মকর্তা শেখ শফিকুর রহমান। মাছের মাথা কেটে পিজি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের জন্য বাংলাদেশে একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে যশোরের ইউনাইটেড এগ্রো ফিশারিজ। যশোরের দুটি প্রতিষ্ঠান মাথাবিহীন মাছ রপ্তানি করে। তাদের কাছ থেকে মাথা সংগ্রহ করে পিজি বের করে সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি। এ ছাড়া জেলার বিভিন্ন ...