দিল্লি ও ঢাকার উচিত সমস্যার দ্রুত সমাধান করা
সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান | আপডেট: ০০:১৮, সেপ্টেম্বর ১৪, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ১ Like পরবর্তী অংশ শীর্ষস্থানীয় ভারতীয় সাংবাদিক ও লেখক এম জে আকবর এখন ভারতের ক্ষমতাসীন বিজেপির জাতীয় মুখপাত্র। সানডে, দ্য টেলিগ্রাফ ও ইন্ডিয়া টুডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বই শেড অব সোর্ডস: জিহাদ অ্যান্ড দ্য কনফ্লিক্ট বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি (২০০৩), ব্লাড ব্রাদার্স-এ ফ্যামিলি সাগা (২০০৬) ও টিন্ডারবক্স: দি পাস্ট অ্যান্ড ফিউচার অব পাকিস্তান (২০১২)। সম্প্রতি ঢাকা সফরকালে তাঁর এই সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান প্রথম আলো : হঠাৎ বিজেপিতে কেন? এটা আপনার ঢাকার বন্ধুদেরও অবাক করেছে। এম জে আকবর : এর প্রচুর জবাব দিয়েছি। এটা যদিও ব্যক্তিগত বিষয় তবুও বলি, বিজেপি সম্পর্কে লোকের যে ধারণা, সেটা অত্যন্ত ভ্রান্ত ব্যাখ্যাপ্রসূত। আর সবচেয়ে স্বচ্ছ ব্যাখ্যা নরেন্দ্র মোদিই দিয়েছেন। গত বছরের ১৫ আগস্টে প্রথমেই তিনি ভারতকে সংজ্ঞায়িত করলেন। ব...