Posts

Showing posts with the label বাচ্চাদের ইন্টারনেট ব্যবহারে সতর্কতা

সাইবার হয়রানি ঠেকানোর আছে যে উপায়

Image
টেলিনরের এক জরিপে দেখা গেছে, দেশের ৪৯ শতাংশ স্কুল শিক্ষার্থী সাইবার হয়রানির শিকার। ইন্টারনেটে নিরাপদ থাকার আছে উপায়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে লিখেছেন নাদিম মজিদ ৯ মার্চ, ২০১৬ ০০:০০   32 শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী সেঁজুতি। ফেসবুক ব্যবহার করছে চার বছর ধরে। কিছুদিন আগে অপরিচিত এক ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। মাঝেমধ্যে ইনবক্সে ছেলেটি তাকে ফেসবুকে হাই-হ্যালো বলে। একদিন ছেলেটি জিজ্ঞেস করল, আমাকে তুমি পছন্দ করো? উত্তর না বলায় আবার জিজ্ঞেস করল, কেন করো না? একপর্যায়ে ইনবক্সে অশ্লীল প্রস্তাব দিয়ে বসে সে। ফেসবুকে ছেলেটিকে ব্লক করে আপাত রেহাই পায় সেঁজুতি। একই স্কুলের সুকন্যার ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটত প্রথম প্রথম। পরে সচেতন হয়ে যায়। অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। নতুন রিকোয়েস্ট এলে মিউচ্যুয়াল ফ্রেন্ডকে তার সম্পর্কে জিজ্ঞেস করে। ইতিবাচক উত্তর এলেই অ্যাকসেপ্ট করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় প্রায় সব নারীকে। ১...