খালেদা জিয়াকে হত্যার ইচ্ছা প্রকাশ করে ফেইজবুকে স্ট্যাটাস
স্টাফ রিপোর্টার : বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেছে শাহবাগ মোড়ের আন্দোলনকারীরা। শুক্রবার রাতে ‘প্রজন্ম চত্বরে’র ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে বলা হয়, ‘আমি রাগে অনবরত কাপতেছি/ক্ষোভে অভিমানে ভাষায় প্রকাশ করতে পারবো না/দেশে গণহত্যা চালাচ্ছে সরকার!!! - খালেদা জিয়া/আমার মন চাইতেছে খালেদারে মাইরা গণহত্যা শুরু করি।’’ (http://www.facebook.com/PrajanmaChattar/posts/502476876476063) দেশেজুড়ে গণহত্যার এবং চলমান সার্বিক পরিস্থিতিতে তার দলের অবস্থান পরিষ্কার করতে শুক্রবার গুলশানের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বেগম খালেদা জিয়া। এতে তিনি বলেন, ‘সরকার যে ভয়াবহ অবস্থার দিকে দেশকে ঠেলে দিচ্ছে, গণহত্যায় মেতে উঠেছে, তাতে দেশের দায়িত্বশীল সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা নিশ্চুপ দর্শক হয়ে থাকতে পারি না। এরপর থেকে প্রজন্ম চত্বর পেজ থেকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আক্রমণমূলক কুরুচিপূর্ণ ছবি, স্ট্যাটাস পোস্ট করা হচ্ছে। এদিকে বিরোধীদলীয় নেত্রীকে হত্যার ইচ্ছা প্রকাশ করে এই স্টাটাসটি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে শনিবার বিকেলের দিকে এটি ...