হিন্দুরাই হিন্দুদের শত্রু
মিনা ফারাহ : মূর্তি ভাঙার ধুম পড়েছে। এই দফায় অধিক জড়িত, রাজনৈকিত হিন্দুরাই বেশি। জামায়াত-বিএনপি নয়, এমনকি হিযবুল তাহেরিও নয়, সাম্প্রতিককালে হিন্দুদের সবচে’ বেশি ক্ষতি করেছে হিন্দুরা এবং অসাম্প্রদায়িক দলের নামে ছোট ছোট গোষ্ঠীগুলোর ক্ষতি করেই চলেছে আওয়ামী লীগ। সংবিধানে সবাইকে বাঙালি বানিয়ে ঐতিহাসিক নৃগোষ্ঠী হত্যা করেছে। বিশেষ করে হিন্দুরা আওয়ামী লীগের একচেটিয়া ভোট ব্যাংক। অথচ ’৭৩ এ রমনা মন্দিরে ব্যুলডোজার মারা এবং ’৭৫ এ অর্পিত সম্পত্তির গেজেট জারি করে ৩০ লক্ষ বিঘা জমি দখলসহ আরো প্রায় ২ কোটি হিন্দু দেশ ছাড়া করার মতো কাজ আওয়ামী লীগই করেছে কারণ ’৭৮ এর আগে বিএনপি ছিল না। জামায়াত তখন নিষিদ্ধ। যেহেতু আওয়ামী লীগই সর্বপ্রথম মাঠ পেয়েছিলো তাই শুরু থেকেই যদি বাঁশ আর লগি-বৈঠার রাজনীতি বাদ দিয়ে বুদ্ধিভিত্তিক রাজনীতি করতো, তাহলে অবস্থা এতো ভয়ংকর হতো না। বরং দক্ষিণ আফ্রিকার মতো দ্রুততম সময়ে কয়েকটি উন্নতির ধাপ অতিক্রম করতো। কিন্তু তা না হওয়ার কারণ শুরু থেকেই রাজনীতিতে লগি-বৈঠার তা-ব। ২৪ বছরে না হোক, ৪০ বছর পর স্বাধীন হলে সমস্যা কি? ১৯৩৭ সন থেকে বাংলা তো বাঙালি মুসলমানদের শাসনেই ...