Posts

Showing posts with the label নববধু

আ’লীগ নেতার ছেলের কবল থেকে সেই নববধূ উদ্ধার

Image
http://www.amardeshonline.com/pages/details/2015/11/10/310370#.VkGqDqDfowg  ডেস্ক রিপোর্ট  « আগের সংবাদ   49 পরের সংবাদ»    ০৯ নভেম্বর ২০১৫, ১৯:১৭ অপরাহ্ন আড়াইহাজারে বরের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া নববধূ সুবর্ণা আক্তারকে ৫২ ঘণ্টা পর উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মূলহোতা আওয়ামী লীগ নেতার ছেলে মোফাজ্জল হোসেন ও তার ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের কালীগঞ্জের জামালপুর মীরপাড়া এলাকা থেকে নববধূকে উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আনোয়ার লতিফ খান সাংবাদিকদের এ তথ্য জানান। র‌্যাব জানায়, আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে শুক্রবার রাতে বরের গাড়ি গতিরোধ করে সন্ত্রাসীরা বরের কাছ থেকে নববধূ সুবর্ণা আক্তারকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর র‌্যাব-১১ বিষয়টি গুরুত্বের সঙ্গে নববধূকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের গোয়েন্দা নজরদারি শুরু করে। র‌্যাব-১১ এর সিপিএসসির সহকারী পুলিশ স...