মন্তব্য প্রতিবেদন : ক্রমেই বেগবান হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব
মাহমুদুর রহমান « আগের সংবাদ 246 পরের সংবাদ» সরকার এবং দেশি-বিদেশি মহলের প্রশ্রয়ধন্য শাহবাগি আন্দোলন বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলে প্রয়োজনীয় এক প্রবল ঝাঁকুনি দিয়ে অভূতপূর্ব সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করেছে। আন্দোলনের নামে পিকনিকের উদ্যোক্তারা শুধু এ কারণেই আমাদের কাছ থেকে অবশ্যই ধন্যবাদ দাবি করতে পারেন। গত সপ্তাহের মন্তব্য প্রতিবেদনে স্বাধীন বাংলাদেশকে পুনরায় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার লক্ষ্যে মুক্তিযুদ্ধ-পরবর্তী ৪২ বছর ধরে পরিচালিত ভারতীয় ও পশ্চিমবঙ্গীয় সাংস্কৃতিক আগ্রাসনের গতি-প্রকৃতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক, বিশিষ্ট পণ্ডিত এডওয়ার্ড সাইদ তার Culture and Imperialism বইতে সংস্কৃতি ও সাম্রাজ্যবাদ সম্পর্কে বলেছেন, There is in all nationally defined cultures, I believe, an aspiration to sovereignty, to sway, and to dominate. (আমার বিশ্বাস, প্রতিটি জাতীয়তাবোধসঞ্জাত সংস্কৃতির মধ্যে সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা থাকে যা একাধারে প্রভাবিত এবং কর্তৃত্ব করার বাসনা পোষণ করে।) এডওয়ার্ড সাইদ জেরুজালেমে জন্মগ্রহণকারী, খ্রিস্ট ধর্মাব...