মৃতদেহটি উদ্ধারে এগিয়ে এলো না কেউ!
প্রথম আলো ফরিদপুর অফিস | আপডেট: ১৯:৩৫, ফেব্রুয়ারি ০৪, ২০১৪ পদ্মা নদীর পাড়ে সিসি বক বাঁধের ঢালে আটকা পড়েছিল হাত-পা বাঁধা এক যুবকের (৩৫) মৃতদেহ। সেটা উদ্ধারের জন্য পুলিশ ও প্রশাসনকে জানিয়েছিল এলাকাবাসী। কিন্তু কেউ উদ্ধারে এগিয়ে না আসায় ১৬ ঘণ্টা পর এলাকাবাসী মৃতদেহটি বাঁশ দিয়ে নদীতে ঠেলে ভাসিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মধু ফকিরেরডাঙ্গি গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জের উজানে মধু ফকিরেরডাঙ্গি গ্রামে পদ্মার নদীর পাড়ে গতকাল সোমবার বেলা একটার দিকে অজ্ঞাত এক যুবকের লাশ আটকে থাকতে দেখা যায়। হাত-পা বাঁধা লাশটির পরনে ছিল কালো জ্যাকেট ও জিন্সের প্যান্ট। মৃতদেহটির মাথা ছিল না। মৃতদেহটি আনুমানিক চার-পাঁচ দিনের পুরোনো হবে। মৃতদেহের পচা গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। প্রশাসনকে জানানোর পরও কেউ এগিয়ে না আসায় আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মৃতদেহটি বাঁশ দিয়ে ঠেলে নদীতে ভাসিয়ে দেয় এলাকাবাসী। স্থানীয়দের দাবি, মৃতদেহটি দেখার পর এলাকাবাসী তা ...