ভারতে মুসলমান কর্মীর রোজা ভাঙানোর অভিযোগ
অনলাইন ডেস্ক | আপডেট: ১৫:১৬, জুলাই ২৩, ২০১৪ ০ Like ১ ভারতের দিল্লির মহারাষ্ট্র সদনে রোজাদার এক কর্মীকে খাবার গ্রহণে বাধ্য করার অভিযোগ উঠেছে শিবসেনার ১১ জন সাংসদের বিরুদ্ধে। বিষয়টি লোকসভা পর্যন্ত গড়িয়েছে। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে মহারাষ্ট্র সদনে ঘটনাটি ঘটে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মহারাষ্ট্র সদনে মহারাষ্ট্রীয় খাবার পরিবেশন না করায় শিবসেনার ওই ১১ জন সাংসদ ক্ষুব্ধ হন। এরপর তাঁরা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম করপোরেশনের এক মুসলিম তত্ত্বাবধায়ককে রোজার মধ্যে ‘চাপাতি’ (এক ধরনের রুটি) খেতে বাধ্য করেন। মহারাষ্ট্রের মুখ্য সচিব জে শাহারিয়ারের কাছে পাঠানো এক চিঠিতে অরবিন্দ সাওয়ান্তসহ শিবসেনার অপর ১০ জন সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। অরবিন্দ সাওয়ান্ত তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এ-সংক্রান্ত প্রতিবেদন ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তিনি। ঘটনার প্রতিবাদে মহারাষ্ট্র সদনে খা...